1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আদিতমারীতে নকল সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে নকল সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানানো হয়েছে, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(১) ধারা লঙ্ঘনের দায়ে বিএডিসি বীজ ও সার ব্যবসায়ী আবদুর রহমানকে জরিমানা করা হয়েছে। অভিযানে তার দোকানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগ জানিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে তিনি এই ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তার দোকান থেকে ৩১ বস্তা নকল সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।”

উপজেলা সহকারী কমিশনার আজিজা বেগম বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট