1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

‎ মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা।

‎বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল হক এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ্।

‎এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ২নং ইশানিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ, ১নং নাফানগর ইউনিয়ন শাখার সভাপতি আবু তালেব, ২নং ইশানিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক একরামুল হক মাস্টার, সেতাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৩নং মুশিদাহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ এবং একই ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম ইসলাম।

‎মতবিনিময় সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

‎তারা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে ইসলামী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট