
মো. শরিফুল ইসলাম,শাহজাদপুর উপজেলা,প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানাধীন যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে অবস্থিত উমারপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে ভোটারগণ শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এ তৎপরতা নির্বাচনকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),
জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সিরাজগঞ্জ।