
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পাইকেরছড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল ও নির্বাচন পথসভা অনুষ্ঠিত হয়।
এই প্রচারণায় নেতৃত্ব দেন— মোঃ বাবু মহুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, মোঃ শফিকুল ইসলাম মহুরী, পাইকেরছড়া ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব, মোঃ মিলন মিয়া, পাইকেরছড়া ইউনিয়ন নির্বাচন সমন্বয় কমিটির সদস্য এবং মোঃ হিবলু মিয়া।
পাইকেরছড়া চার মাথা মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভাকে সফল করতেই এই নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।নেতাকর্মীরা বলেন, কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠে থেকেই ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন এবং গণসংযোগ অব্যাহত রাখবেন।