
মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়ে রাতে বেসরকারি ফল ঘোষণা করা হয়।
অধ্যাপক আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) — ১,৩৯,৪৯৮ ভোট
সাইফুর রহমান রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানের শীষ) — ১,২২,৩১৯ ভোট
➡️ ১৭,১৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত
একেএম মোস্তাফিজুর রহমান — জাতীয় পার্টি (বাংলাদেশ) (লাঙ্গল) — ৫০,৩৯২ ভোট
হারিসুল বারী রনি — বাংলাদেশ ইসলামী আন্দোলন (হাতপাখা) — ৩৮,৬৭০ ভোট
আবদুল হাই — জাকের পার্টি (গোলাপ ফুল) — ২,৮৬৯ ভোট
বিন ইয়ামিন মোল্লা — গণঅধিকার পরিষদ (ট্রাক) — ২৬৬ ভোট
মোট ২৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ভোটার — ৫,৬৩,৯৭৮ জন
পুরুষ: ২,৮১,৪২৪
নারী: ২,৮২,৫৫১
তৃতীয় লিঙ্গ: ৩ জন
‘হ্যাঁ’ — ২,২৯,৬০৩ ভোট
‘না’ — ৯২,৪৮১ ভোট
চূড়ান্ত সরকারি ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বেসরকারি ফলাফলে অধ্যাপক আনোয়ারুল ইসলামের জয় নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
#কুড়িগ্রাম #নির্বাচন_ফলাফল #জামায়াত #বিএনপি #জাতীয়_সংসদ_নির্বাচন