1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয় সেই প্রচেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো। আমার শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করবো।

ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন,

আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি ভোটে পেয়ে বিজয়ী হন এনসিপির এই নেতা। জামায়াত জোটের ১১ দলের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়া হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকারের মো. আ. জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট। এই আসেন হ্যাঁ ভোট পড়ে ১ লাখ ৭১ হাজার ২৮৯টি এবং না ভোট পড়ে ৩৯ হাজার ৩৮১টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট