1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অবৈধ মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি স্থানে অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালিত হয় উজানখলসী বিল, নওপাড়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রাম এবং কিসমতগণকৈড় ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে। কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলগুলোতে ব্যবহৃত ৭টি ভেকু (খননযন্ত্র) মেশিন নিষ্ক্রিয় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমির টপসয়েল অপসারণ পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে পুকুর খনন বা মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি ভূমি মালিকদের অবৈধ পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি, কোনো চক্র জোরপূর্বক পুকুর খননের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট