1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সেহরির নীরবতায় ৩ হাজার ইয়াবার চালান!

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: পবিত্র রমজানের সেহরির সময়কে কাজে লাগিয়ে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া তিনটার দিকে বগুড়া সদর থানাধীন নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল-এর সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরগামী ‘তাজ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় বাসের G-1 ও G-2 আসনে টিকিটবিহীন অবস্থায় বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন
বোনগাঁও কালিতলা গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) ও একই থানাধীন মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে
আনোয়ার হোসেন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, সেহরির সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি তুলনামূলক কম থাকবে—এমন ধারণা থেকে তারা নিয়মিতভাবে এই সময়কে বেছে নিয়ে মাদক পরিবহন করতেন।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “রমজান মাসে মাদককারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। সেহরির সময়কে নিরাপদ ভেবে তারা চালান আনার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় বগুড়া সদর থানায় উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, রমজানকে সামনে রেখে মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট