1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক

বাছির ইসলাম, উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাছির ইসলাম, উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর।

কিশোরগঞ্জ-এর কুলিয়ারচর উপজেলায় চুরি যাওয়া একটি লাল রঙের বকনা গরুসহ দুই গরু চোরকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা আরিফ (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে দুটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু চুরি হয়েছে।

পরে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে খবর পাওয়া যায়, কুলিয়ারচর পৌরসভার মানিকদী ব্রিজের কুলিয়ারচর অংশে আতশ আলীর অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর স্থানীয় লোকজন চুরি যাওয়া গরুসহ একজনকে আটক করে রেখেছে।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ব গাইলকাটা মহল্লার মৃত গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম বাবু ওরফে সজীব (২৭)কে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলিয়ারচর বাজার ব্যাপারীপাড়া মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নূরে আলম (২৪) কে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও ৩–৪ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। গরুটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ কুলিয়ারচর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানা-এর ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট