1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ এর অভিযানে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে বগুড়া সদর থানা-র অধীন মাটিডালি মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বগুড়া সদর থানার জিডি নং-২১৬১, তারিখ ২৭/০২/২০২৬ মূলে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন অভিযানে ছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটে সাতমাথা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে ঢাকাগামী নাবিল পরিবহন-এর একটি নৈশকোচ (রেজি: ব-১৪-৯২২৫) বাসের E-1 ও E-2 আসনে বসা এক পুরুষ ও এক নারী যাত্রীর কাছে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।

বাসটি মাটিডালি ক্রস করবে এমন তথ্য পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসি, বগুড়া সদর থানাকে অবহিত করে সেখানে চেকপোস্ট বসানো হয়।

রাত ১২টা ২৫ মিনিটে সংশ্লিষ্ট বাসটি থামানো হলে পুলিশ বাসে উঠে সন্দেহভাজন যাত্রী মোঃ শওকত আলী (৩৭), পিতা-মৃত তফসের আলী এবং তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১), উভয় সাং-মৈদম মহিদাম, ৬নং ওয়ার্ড, পাত্রডুবি ইউনিয়ন, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে আটক করে।

তল্লাশিকালে শওকত আলীর দখলে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪টি বান্ডিলে মোট ২২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে নারী কনস্টেবল দ্বারা শালীনতার সাথে তল্লাশি চালিয়ে আবেদা বেগমের দখল থেকে আরও ৩টি বান্ডিলে ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়া শওকত আলীর কাছ থেকে একটি ভিভো V29e অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (দুটি আইএমইআই নম্বরসহ), একটি আইটেল বাটন মোবাইল, দুটি সিমকার্ড এবং নাবিল পরিবহনের একটি যাত্রী টিকিট জব্দ করা হয়। রাত ১২টা ৫৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণপূর্বক জব্দতালিকা প্রস্তুত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা স্বামী-স্ত্রী যোগসাজশে বিভিন্ন এলাকায় গাঁজা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ)/১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, ওসি মোঃ মুনিরুল ইসলাম-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিদের নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


#বগুড়া #মাদকবিরোধীঅভিযান #গাঁজা_উদ্ধার #ভূরুঙ্গামারী #নাবিল_পরিবহন #বাংলাদেশ_পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট