
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নিমেরপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মধ্যরাতে ওই নারীকে কথিত প্রেমিকের সঙ্গে হাতেনাতে আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে স্বামীর সিদ্ধান্তে এ বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই নারীকে এক ব্যক্তির সঙ্গে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন সেখানে জড়ো হন। এ সময় ওই নারীর স্বামীও ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে স্বামীর সম্মতিতে ওই নারীকে তার কথিত প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া গেলে তা জানা যাবে।