রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

লালমনিরহাটে পদোন্নতির লড়াইয়ে পুলিশ সদস্যরা

mijanur rohman
মোঃ মফিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পদোন্নতির প্রত্যাশায় কঠিন মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশের সদস্যরা। প্যারেড, অস্ত্র পরিচালনা ও সাক্ষাৎকার—বিভিন্ন ধাপে পরীক্ষার্থীদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, জ্ঞান ও যোগ্যতা যাচাই করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন, অস্ত্র পরিচালনা পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে পুলিশ সদস্যরা এসব পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে প্যারেড মূল্যায়ন, অস্ত্র পরিচালনা পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

পরীক্ষার বিভিন্ন ধাপে পরীক্ষার্থীদের প্যারেডে শৃঙ্খলা ও দক্ষতা, অস্ত্র পরিচালনায় সক্ষমতা, দায়িত্ব পালনের যোগ্যতা এবং পেশাগত জ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে মূল্যায়ন করা হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ এবং লালমনিরহাট পুলিশ লাইন্সের আরআই মোঃ মির্জা সাজ্জাদ আলম।

এ সময় লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, ফোর্স সদস্য এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের জন্য এ পরীক্ষা ছিল নিজেদের পেশাগত যোগ্যতা ও দক্ষতা প্রমাণের গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্যারেডের শৃঙ্খলা, অস্ত্র পরিচালনার সক্ষমতা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রতিটি পরীক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা যাচাই করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত মূল্যায়নে যারা যোগ্যতা অর্জন করবেন, তারা পদোন্নতির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews