সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আল মিজানকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমনিরহাটে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

মোঃ মফিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট। / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদককে না বলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ এ.কে.এম. মমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান প্রামাণিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল হক খন্দকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ এ.কে.এম. মমিনুল হক বলেন, “আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মোবাইল ও মাদকের নেশা থেকে দূরে রেখে মাঠমুখী করতে এই আয়োজন। আমি চাই, লালমনিরহাট থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হোক।”

তিনি কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তাদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এক কিশোর ফুটবলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। পরে অতিথিরা বিজয়ী খেলোয়াড়ের হাতে ২ হাজার টাকা পুরস্কার তুলে দেন। এ সময় মাঠজুড়ে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে স্টেডিয়ামের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে এখন কিশোর ফুটবলারদের পদচারণায় প্রাণচাঞ্চল্য। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে পুরো স্টেডিয়াম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews