রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এ সময় উপজেলা পরিষদ চত্বরে ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, রফিকুল ইসলাম, সেক্রেটারি ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে তিনি দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়া খালের তীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, উদ্বোধনী দিনে খালপাড়ে ২০০টি বৃক্ষরোপণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ঝুঁকিয়া সুইচগেট থেকে পশ্চিম ছাট গোপালপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পুনঃখননকৃত খালের দুই ধারে ১ হাজার ৮০০ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

এছাড়াও প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews