1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুখোমুখি শক্ত অবস্থানে জামায়াত ও বিএনপি

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা-১ আসনের তালা ও কলারোয়া উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমানতালে শক্ত অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সম্ভাব্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তালা ও কলারোয়ার একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।‎তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।বিগত সরকারের আমলে তিনি ৭০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং ২০১৮ সালে গ্রেফতার হয়ে প্রায় ছয় বছর কারাবন্দি ছিলেন।
‎দীর্ঘ কারাবাসের পরও তালা ও কলারোয়ার মানুষের কাছে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বলে স্থানীয়রা জানান।‎অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ ইজ্জত উল্লাহও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন।‎তিনিও বিগত সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বর্তমানে তালা ও কলারোয়ায় একদিকে যেমন হাবিবুল ইসলাম হাবিবের জনপ্রিয়তা চোখে পড়ার মতো, অন্যদিকে অধ্যক্ষ ইজ্জত উল্লাহও সমানতালে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন।‎এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুই প্রার্থীই সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় আগামী দিনে কে এই আসনের এমপি হবেন—এ প্রশ্নই এখন তালা ও কলারোয়ার মানুষের মুখে মুখে ঘুরছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট