1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: বগুড়ার ৬৮০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযান

নেতৃত্ব দেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন,মো. নায়েম মিয়া (২৬), মোহাম্মদ আব্দুল খালেক (৪৫), মো. আবু মুসা (৪০), মো. সিরাজুল ইসলাম (৩৮) এবং মো. আশরাফুল (৫২)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় মোট ৬৮০ গ্রাম গাঁজা।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে পাঁচ আসামির মধ্যে চারজনকে পাঁচ দিন করে এবং একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি চারজনকে ২০০ টাকা এবং একজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের পর ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,“মাদক সমাজের জন্য মারাত্মক অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসি সর্বদা তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট