মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ৫ অগাস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী এবং পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পরস্পরকে উদ্দেশ্য করে দেওয়া উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেই উত্তেজনা কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত নন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ চাষাঢ়ার কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থান নেওয়া দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews