বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

শাহজাদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি ও পোনা অবমুক্ত

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম ।। শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

‘মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরেও শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ড হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ‘মাছ চাষ করি, পুষ্টি বাড়াই, কারেন্ট জাল নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।

এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক নওশাদসহ মৎস্য চাষি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেল ও গ্লাসকার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, মৎস্য পক্ষ উপলক্ষে ১৫ দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষিদের প্রশিক্ষণ, মাঠ দিবস ও ভ্রাম্যমাণ মৎস্য মেলার আয়োজন করা হবে। প্রতিটি বাড়ির আঙিনায় পুকুর থাকলে সেখানে মাছ চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয়ও বাড়ানো সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews