সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীর ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান, ৩০ বস্তা টিএসপি জব্দ; ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাট সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান লালমনিরহাটে এফডিইবির ইঞ্জিনিয়ার সমাবেশ অনুষ্ঠিত দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে পেঁপের বাম্পার ফলন, কেজি ৩ টাকাতেও মিলছে না ক্রেতা মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক ক্ষেতলালে পূজামণ্ডপ পরিদর্শন ও নুরুল ইসলামের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়, বেডে ঠাঁই নেই—ভোগান্তিতে রোগী ও স্বজনেরা আদিতমারীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চেয়ারম্যান প্রার্থী আবু বাক্কার সিদ্দিকের

আমবাড়ীতে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

mijanur rohman
মো. আনোয়ারুল ইসলাম রানা, বিশেষ প্রতিনিধি, নীলফামারী / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামে স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথম স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।

ভুক্তভোগী গৃহবধূ ময়না বেগমের অভিযোগ, ২০০৬ সালে মমতাজ উদ্দিনের ছেলে পারভেজ হাসানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

ময়না বেগমের দাবি, ২০২৪ সালে চাকরির সুবাদে পারভেজ হাসান সৌদি আরবে যাওয়ার পর গোমনাতী কলেজপাড়া এলাকার রাসেল আহমেদের স্ত্রী, দুই সন্তানের জননী এবং গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার সুমির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ৯ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরার পর পারভেজ হাসান তার অনুমতি ছাড়াই গত ২৩ জুলাই গোপনে সেলিনা আক্তার সুমিকে বিয়ে করেন বলে অভিযোগ করেন ময়না।

এরপর থেকে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় বলে জানান তিনি। গত ১৫ সেপ্টেম্বর পারভেজ হাসান দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার সুমিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে দাবি ময়নার।

এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর দুপুরে পারিবারিক বিরোধের একপর্যায়ে পারভেজ হাসান ও সেলিনা আক্তার সুমি তাকে মারধর করেন বলে অভিযোগ করেন ময়না বেগম। পরে খবর পেয়ে তার ভাই ও ভাবি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে ময়না বেগমকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ হাসান ও সেলিনা আক্তার সুমি। তাদের দাবি, পারিবারিকভাবে সামান্য ঝগড়া হয়েছে, তবে তাকে মারধর করার কোনো ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী ময়না বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews