সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আল মিজানকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ রাখায় ভূরুঙ্গামারীতে ৩ ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

mijanur rohman
গোলাম মোস্তফা ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং জামতলা এলাকার সুপার ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম। এ সময় কুড়িগ্রামের ড্রাগ সুপার হাফিজুর রহমান এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম বলেন, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য অনুমোদিত নয়—এমন চিকিৎসকের নমুনা ওষুধ রাখার অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

অভিযানের পর ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বিসিডিএসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম। পোস্টে তিনি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, নকল, সরকারি ও স্যাম্পল ওষুধ না রাখা এবং ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ রাখার আহ্বান জানান।

পাশাপাশি জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews