1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে ভ্যান চালক নিহত, আটক ৪ ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন এবং শশুরকে কুপির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিএনপির মনোনয়ন ক্রয় করলেন রোকন উদ্দিন বাবুল

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

‎রোববার (২১ ডিসেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিলীপ রায়।এদিকে, একইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে রোকন উদ্দিন বাবুল ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়ন ক্রয় করেছেন—এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার অনুসারীরা।রাজনৈতিক নেতাকর্মীরা জানান, রোকন উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দলের একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকাবাসীর মাঝেও তাকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া কাগজ প্রচার করে। ওই কাগজে কোনো প্রার্থী কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর বা সিল নেই।এ বিষয়ে তার পক্ষ থেকে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলা হয়েছে, “এই ধরনের মিথ্যা গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। আমি বিএনপির সাথেই আছি এবং দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট