
সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা–কলারোয়া (১) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ।
এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ভোটগ্রহণ শেষে ১২ তারিখ রাত প্রায় ১০টার পর থেকে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে থাকে এবং শেষ পর্যন্ত প্রায় ৩৩,৫০০ ভোটের ব্যবধানে পরাজিত হন হাবিবুল ইসলাম হাবিব।
শুধু তালা–কলারোয়া আসনেই নয়, পুরো জেলায় মোট চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় চলছে।