1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরার কলারোয়ায় গণজোয়ারে ভাসছে বিএনপির মহিলা দল

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা: কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির মহিলা দলের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা ও কলারোয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী শাহানাজ পারভিন (বকুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া মহিলা দলের নেত্রী রাশিদা আরশাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক, ইউনিয়ন সেক্রেটারি আশরাফুজ্জামান (মন্টু), ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবু রায়হান, যুবদল সেক্রেটারি গাজী শফিউল আলম (শফি) সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহানাজ পারভিন (বকুল) বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উপস্থিত হাজার হাজার নারী কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের অঙ্গীকার আগামী প্রজন্মের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। মানুষের পাশে বিএনপি আছে এবং আগামীতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট