রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

সেতাবগঞ্জে শত শত মুসল্লির অংশগ্রহণে কালিমা পতাকা মিছিল

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার:দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরে কালিমা খচিত পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য মিছিল করেছেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। বৃহস্পতিবার (২৫ জুন) বাদ আসর সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠ থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে কালিমা লেখা পতাকা বহন করেন। পরে মিছিলটি সেতাবগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাট রামপুর, মাধবপুর হয়ে সুলতানপুর এলাকায় গিয়ে শেষ হয়।

আয়োজকরা জানান, ইসলামের মূল বাণী “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)” সম্বলিত কালিমা পতাকা মুসলিম উম্মাহর ঐক্য, ঈমানি চেতনা ও ধর্মীয় পরিচয়ের প্রতীক। বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অবমাননা, ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং মুসলিম সমাজে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া এ কালিমা পতাকা মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews