রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬

ওসমান গনি ।। খাগড়াছড়ি জেলা

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল দলের দুঃসময়ে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। বিভিন্ন সময়ে দলের কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলের জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তবে দেশকে পিছিয়ে দিতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও তারা দাবি করেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের প্রতি দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews