রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬

ওসমান গণি | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (২৪ আগস্ট) দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবককে নিয়ে তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ এবং ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’—এই দুটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকদের যাতায়াত খরচসহ প্রয়োজনীয় প্রশিক্ষণসামগ্রী বিনামূল্যে সরবরাহ করছে দীঘিনালা জোন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কারিগরি দক্ষতা অর্জন করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews