রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার | / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন করেন।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছন্নতা ও টার্ন-আউট পরিদর্শন করেন ডিআইজি। পরিদর্শনকালে তিনি সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়ন করেন এবং যোগ্যতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ এবং মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামের সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। অস্ত্র ও গোলাবারুদের যথাযথ সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews