রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

আতাপুর থেকে আকিলপুর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

-
ছালেহ আহমদ | বিশ্বনাথ ,উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নম্বর লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই-রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীল লোনার নির্দেশনায় সড়কটির নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করতে তারা এ পরিদর্শন করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন নেতৃবৃন্দ। এ সময় তারা চলমান উন্নয়নকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সড়কের নির্মাণসামগ্রীর ব্যবহার, কাজের অগ্রগতি ও সামগ্রিক মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক আজাদ মিয়া, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বশির উদ্দীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক তাজ উদ্দীন আহমদ কিনু, বিশ্বনাথ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, লন্ডন ব্র্যাডফোর্ড বিএনপির নেতা লিলু মিয়া, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দীন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন আহমদ, যুবদল নেতা সাদ্দাম আহমদ এবং জিয়া সংসদ সিলেট জেলার দপ্তর সম্পাদক, স্বেচ্ছাসেবক দল নেতা, সাংবাদিক ও কবি এস. পি. সেবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আতাপুর-হাজরাই-রাজাপুর-আকিলপুর সড়কটি। সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনসহ এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে তাগিদ দেন। একই সঙ্গে সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার না করে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একটি সড়ক নির্মাণের পর যাতে দীর্ঘদিন টেকসই থাকে, সে জন্য কাজের শুরু থেকে শেষ পর্যন্ত গুণগত মান নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে সড়কটির উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

পরিদর্শন শেষে বিএনপি নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উন্নয়নকাজ নিয়মিতভাবে তদারকি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসনে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews