সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীর ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান, ৩০ বস্তা টিএসপি জব্দ; ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাট সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান লালমনিরহাটে এফডিইবির ইঞ্জিনিয়ার সমাবেশ অনুষ্ঠিত দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে পেঁপের বাম্পার ফলন, কেজি ৩ টাকাতেও মিলছে না ক্রেতা মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক ক্ষেতলালে পূজামণ্ডপ পরিদর্শন ও নুরুল ইসলামের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়, বেডে ঠাঁই নেই—ভোগান্তিতে রোগী ও স্বজনেরা আদিতমারীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চেয়ারম্যান প্রার্থী আবু বাক্কার সিদ্দিকের

ক্ষেতলালে পূজামণ্ডপ পরিদর্শন ও নুরুল ইসলামের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২ নম্বর বড়তারা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৫০০ মোটরসাইকেল অংশ নেয় বলে জানা গেছে।

সোমবার বিকেলে উপজেলার মাটির ঘর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি বড়তারা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। পরিদর্শন শেষে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রা ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে মো. নুরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বড়তারা ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং গ্রাম পুলিশের দায়িত্ব পালন প্রশংসনীয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ২ নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews