মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার সাধারণ সভা সম্পন্ন

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১ অগাস্ট, ২০২৬

সালেহ আহমদ  ।। বিশ্বনাথ ,উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর রাজাগঞ্জ বাজার জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।

শাখার সভাপতি সামছুল হুদা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদস্য শিমুল মিয়া। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সহ-সাধারণ সম্পাদক তামবীর আহমদ

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলার সহ-প্রচার সম্পাদক কামিল আহমদ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তালামীযে ইসলামিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মুহসিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক তামবীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী রাকেল, প্রচার সম্পাদক রাহেল আহমদ, সহ-প্রচার সম্পাদক তায়েব হোসেননাজিম উদ্দিন, অর্থ সম্পাদক আবু তাহের শাফি, অফিস সম্পাদক আতিকুর রহমান, সহ-অফিস সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম, নজরুল হুদা, সদস্য শিমুল মিয়া, মোহতামিমুল হক রাফি, পারভেজ আলী, শাফিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং ইউনিয়ন শাখার কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews