রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সপ্তপূর্ণা চাকমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল দীঘিনালা জোন

-
মো. ওসমান গণি ।। খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উচ্চশিক্ষা গ্রহণরত (বিএসসি ইন নার্সিং) শিক্ষার্থী সপ্তপূর্ণা চাকমার পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা সুমিত চাকমার মেয়ে সপ্তপূর্ণা চাকমাকে উচ্চশিক্ষা (বিএসসি ইন নার্সিং) চালিয়ে যাওয়ার জন্য দীঘিনালা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জানা যায়, সপ্তপূর্ণা চাকমা ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজে অধ্যয়নরত। চার বোনের মধ্যে তিনি বড়। পরিবারের আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় দীঘিনালা জোন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে পাওয়া এই আর্থিক সহায়তায় সপ্তপূর্ণা চাকমা ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সপ্তপূর্ণার উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ সহায়তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews