রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

নির্বাচনী ভাবমূর্তিতে নতুন আশা: ১৩ নং লক্ষিন্দর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী

-
মোঃ আকরাম হোসেন।। টাঙ্গাইল জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঘাটাইল উপজেলার ১৩ নং লক্ষিন্দর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও শান্তির প্রতীক হিসেবে সাধারণ মানুষের মাঝে কদর বেড়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীর। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সততা, সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সর্বস্তরের মানুষের আস্থা ও জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

এলাকাবাসীর মতে, অবহেলিত লক্ষিন্দর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়নে রূপান্তরিত করতে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীর বিকল্প নেই। বিগত দিনে দলের কাণ্ডারি হিসেবে রাজপথে থাকার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সর্বদা সামনের সারিতে থেকে অবদান রেখেছেন। ইউনিয়নের প্রতিটি গ্রাম, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁকে পাশে পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।

এক সাক্ষাৎকারে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, লক্ষিন্দর ইউনিয়নের অবহেলিত ও মেহনতী মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। দল যদি আমাকে মনোনীত করে এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

বর্তমানে ইউনিয়নের তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ও সাধারণ ভোটারদের মাঝে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীকে ঘিরে সৃষ্টি হয়েছে এক গণজোয়ার। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে লক্ষিন্দর ইউনিয়ন আগামী দিনে কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews