রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সেনাবাহিনীর পক্ষ থেকে দীঘিনালা বৌদ্ধ বিহারে পাওয়ার টিলার প্রদান

-
ওসমান গনি ।। খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কার্বারীটিলা দাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহায়তার জন্য একটি পাওয়ার টিলার প্রদান করেছে দীঘিনালা জোন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা জোনের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষুর কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়। এ সময় দীঘিনালা জোনের মেজর তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাওয়ার টিলারটি বৌদ্ধ বিহারের কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হবে।

বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষু বলেন, পাওয়ার টিলারটি বিহারের কৃষিকাজ ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হবে। এ সহযোগিতার জন্য তিনি দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কৃষিকাজে যান্ত্রিক সহায়তা পাওয়ায় বৌদ্ধ বিহারের কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সুবিধা হবে। পাশাপাশি স্থানীয় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews