রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

দীঘিনালায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

-
ওসমান গনি ।। খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় জাল নোটের প্রচলন ও ব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাল নোট শনাক্তকরণ, এর ব্যবহার থেকে বিরত থাকা এবং নিরাপদ ও আধুনিক লেনদেন ব্যবস্থার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ সোনালী ব্যাংক, চট্টগ্রামের সহকারী পরিচালক রাকেশ দত্ত, সহকারী (ক্যাশ) পরিচালক মোঃ আরমান উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সোনালী ব্যাংক দীঘিনালা শাখার ব্যবস্থাপক রূপায়ন চাকমা।

কর্মশালায় বক্তারা বলেন, জাল নোট শনাক্ত করার আগে আসল নোট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানা থাকলে সন্দেহজনক নোট সহজে শনাক্ত করা সম্ভব। তাই টাকা গ্রহণের সময় নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

ব্যাংক কর্মকর্তারা আরও বলেন, জাল টাকা রাখা, জাল নোট তৈরি, প্রচলন কিংবা জাল নোটের মাধ্যমে লেনদেন করা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অসাবধানতার কারণে কেউ যাতে জাল নোটের লেনদেনে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মশালায় জাল নোট শনাক্তকরণের পাশাপাশি নিরাপদ ও আধুনিক লেনদেন ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বেতন, বোনাস, ভাতা, ব্যবসায়িক লেনদেনসহ দৈনন্দিন বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনে কিউআর কোড ও বিভিন্ন ডিজিটাল অ্যাপ ব্যবহার করে ক্যাশলেস লেনদেন করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনের নিরাপত্তাও বৃদ্ধি পেতে পারে।

বক্তারা ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জাল নোট সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ লেনদেন পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করেন।

কর্মশালায় জাল নোট প্রতিরোধে ব্যাংক, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জাল নোট সংক্রান্ত কোনো সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালার মাধ্যমে জাল নোটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ লেনদেন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews