সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আল মিজানকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

mijanur rohman
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শিক শিক্ষা একটি আলোকিত ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিকতা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সবসময় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবে।

বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্যকে সামনে রেখে শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews