সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীর ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান, ৩০ বস্তা টিএসপি জব্দ; ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাট সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান লালমনিরহাটে এফডিইবির ইঞ্জিনিয়ার সমাবেশ অনুষ্ঠিত দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে পেঁপের বাম্পার ফলন, কেজি ৩ টাকাতেও মিলছে না ক্রেতা মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক ক্ষেতলালে পূজামণ্ডপ পরিদর্শন ও নুরুল ইসলামের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়, বেডে ঠাঁই নেই—ভোগান্তিতে রোগী ও স্বজনেরা আদিতমারীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চেয়ারম্যান প্রার্থী আবু বাক্কার সিদ্দিকের

মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক

mijanur rohman
মাহাবুবুল ইসলাম প্রতিনিধি, মাদারীপুর জেলা / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাসুদুর রহমান মাসুক। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

রোববার (১৮ অক্টোবর) মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার পারস্পরিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শন শেষে তিনি বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews