সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীর ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান, ৩০ বস্তা টিএসপি জব্দ; ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাট সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান লালমনিরহাটে এফডিইবির ইঞ্জিনিয়ার সমাবেশ অনুষ্ঠিত দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে পেঁপের বাম্পার ফলন, কেজি ৩ টাকাতেও মিলছে না ক্রেতা মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক ক্ষেতলালে পূজামণ্ডপ পরিদর্শন ও নুরুল ইসলামের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়, বেডে ঠাঁই নেই—ভোগান্তিতে রোগী ও স্বজনেরা আদিতমারীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চেয়ারম্যান প্রার্থী আবু বাক্কার সিদ্দিকের

আদিতমারীর ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান, ৩০ বস্তা টিএসপি জব্দ; ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ মফিজুল ইসলাম স্টাফ রিপোর্টার, লালমনিরহাট / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান চালিয়ে ৩০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার ডিলার মোঃ হাবিবুর রহমান (৪৫)-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুটানি বাজারের একটি তালাবদ্ধ গোডাউনে অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম। অভিযানে গোডাউন থেকে ৩০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার পরীক্ষার পর ভেজাল প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা এবং ভেজাল সার বা কৃষি উপকরণ বিক্রির অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করা হবে না। এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফুটানি বাজারে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সারের বাজারে অনিয়ম বন্ধ হবে এবং কৃষকেরা মানসম্মত কৃষি উপকরণ পাবেন।

স্টাফ রিপোর্টার: মোঃ মফিজুল ইসলাম
লালমনিরহাট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews