1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বগুড়ায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, ৩ জনের কারাদণ্ড

মোঃ নাহিদ ইসলাম , ব্যুরো প্রধান, রাজশাহী ।
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক টিম এ অভিযান চালায়। নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।অভিযানে আটক তিনজনের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—আফজাল হোসেন (৪৩), আবু বক্কর (৫৫) ও সজিব মিয়া (২৫)।নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,
“মাদক সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নন্দীগ্রামে মাদকের কোনো স্থান নেই। আজকের অভিযানে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“ডিএনসি সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আটক ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করা হবে।”তিনি আরও বলেন,“মাদকাসক্তি ও মাদক ব্যবসা নির্মূল না হওয়া পর্যন্ত ডিএনসির অভিযান চলতে থাকবে। জনগণকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট