1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের মাকরকোলা গ্রামে খাল খনন বেশ কয়েকদিন পূর্বে শুরু হয়। নালিশী মৌজার নকশায় উল্লেখিত খালের জমি ব্যতীত ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উল্লেখ করে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা।

মামলা দায়েরের পর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মোঃ শানু আকন্দ ব্যক্তি মালিকানাধীন নালিশী জমির উপরে খাল খননে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করে উক্ত জায়গায় খাল খনন না করার জন্য গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রকল্পের পরিচালক মোঃ আব্দুল্লাহকে নির্দেশ প্রদান পূর্বক নোটিশ জারি করেন। কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রকল্পের পরিচালক মোঃ আব্দুল্লাহ খাল খনন অব্যাহত রাখেন।

বিষয়টি ভুক্তভোগী বাসিন্দারা আদালতের নজরে আনলে তাদের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪ টায় সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মোঃ শানু আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নালিশী জমি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় বিচারকের সাথে উপস্থিত ছিলেন, আদালতের অফিস সহকারী মোঃ বায়েজিদ, বাদীপক্ষের আইনজীবীর প্রতিনিধিসহ শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান ও মাহমুদুল হাসান সহ থানা পুলিশের একটি দল।

বিচারক মোঃ শানু আকন্দের উপস্থিতি বুঝতে পেরে ব্যক্তি মালিকানাধীন খালের সাথে লাগোয়া জায়গায় খননের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ অন্যত্র সরে পড়েন।

সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মোঃ শানু আকন্দের নালিশী জায়গা ও খাল খননের জায়গা পরিদর্শনকালে অভিযুক্ত বিবাদী গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ব্যক্তি মালিকানাধীন জায়গায় খাল খনন করবেন না মর্মে উপস্থিত বিচারক সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে প্রতিশ্রুতি দেন।

এসময় ভুক্তভোগী জায়গার মালিকরা অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ ও তার লোকজন খালের সীমানা সঠিকভাবে চিহ্নিত না করেই বসতবাড়ির জায়গা ও লেবু বাগান জোরপূর্বক উজাড় করে খাল খনন শুরু করে। এসময় নালিশি জায়গায় খাল খনন বন্ধে একজন বিচারকের সরেজমিনে নালিশী জায়গায় উপস্থিতির জন্য ভুক্তভোগী ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আদালতের এরকম কার্যক্রম আইন আদালতের প্রতি মানুষকে আস্থাশীল করে তুলবে বলে তারা বিশ্বাস করেন।

এই বিষয়ে গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ বলেন, ভুমি অফিসের সার্ভেয়ার সীমানা নির্ধারণ করে লাল নিশান লাগিয়ে দেয়। সেভাবেই আমরা খাল খনন করছিলাম। আজ সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মহোদয় সরেজমিনে উপস্থিত হয়ে যে নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট