1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি

লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে উত্তেজনা, উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ, ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় ড্রোনের উপস্থিতি এবং সম্ভাব্য পুশইনের আশঙ্কাকে ঘিরে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের বিভিন্ন সময়ে লালমনিরহাট সীমান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে। এসব ঘটনার পর সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত ১৪ মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। এর আগে গত ৮ এপ্রিল পাটগ্রাম সীমান্তে আলী হোসেন (৩৮) নামে আরও এক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারান। অল্প সময়ের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।এদিকে সম্প্রতি কুচলিবাড়ী ইউনিয়নের কলসীমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের পক্ষ থেকে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজিবির কঠোর আপত্তির মুখে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়। পরে তিনবিঘা করিডোর সংলগ্ন এলাকায় একই ধরনের আরেকটি উদ্যোগ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সীমান্ত আইন মেনে চলার বিষয়ে আলোচনা করতে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা অনুযায়ী সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ না করার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়।অন্যদিকে কলসীমুখ সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারীদের একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সতর্ক সংকেত দেয়। পরে অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরে ফিরে যায় বলে জানা গেছে।সীমান্ত এলাকায় নিরাপত্তা সংশ্লিষ্ট আরেকটি আলোচিত ঘটনা হলো একটি ভারতীয় ড্রোনের উপস্থিতি। স্থানীয়দের দাবি, সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় ড্রোন দেখা যাওয়ার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানো বা ‘পুশইন’-এর সম্ভাবনা নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ১৫ বিজিবি, রংপুর ৫১ বিজিবি এবং তিস্তা-টু ৬১ বিজিবির সদস্যরা বাড়তি সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত আইন লঙ্ঘন কিংবা দেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে।”তিনি আরও বলেন, “বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।”সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আশা করছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট