1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার (২২ ডিসেম্বর) সকালে কলারোয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর দিকনির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এইচ এম শাহিন-এর সরাসরি নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আমির হোসাইন, এএসআই আসলাম শিকদার ও এএসআই রকিবুল হাসানসহ পুলিশের একটি চৌকস দল কলারোয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।অভিযানকালে মৃত সোনা কাজীর বাড়ির ভাড়াটিয়া সালমা খাতুনের শয়ন কক্ষ তল্লাশি করে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন— ১) সালমা খাতুন (২৬), স্বামী: ওবাইদুল গাইন, স্থায়ী ঠিকানা: রামচন্দ্রপুর, থানা: কলারোয়া। ২) শাহিন হোসেন (৩০), পিতা: কেরামত সরদার, ঠিকানা: দক্ষিণ বোয়ালিয়া, থানা: কলারোয়া।আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।পরে সোমবারই আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট