1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা বাগান তছনছ ও লুটপাট, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

 কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা আনিসুল ইসলামকে বাড়িতে না পেয়ে দ্বিতীয়বারের মতো তার পরিবারের মালিকানাধীন বাগানে হামলা চালায় সন্ত্রাসী আবুল বশর ও আব্দুল আউয়ালসহ একটি সংঘবদ্ধ বাহিনী।

জানা যায়, উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়ুদল ইসলাম বাড়ির নিজস্ব বাগানে এ হামলা চালানো হয়। পরিবারের প্রধান ছৈয়ুদল ইসলাম বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা বাগানের গাছ কেটে তছনছ করে এবং মটর, টিউবওয়েলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী আনিসুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী আবুল বশর বাহিনী ও আব্দুল আউয়ালসহ তাদের সহযোগীরা তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কিছুদিন আগে আবুল বশরের ছেলে সোহেল প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, বাগান তছনছ করে ছিন্নভিন্ন করে দেওয়া হবে। এসব হুমকির বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

খবর পেয়ে দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম। টিমের নেতৃত্বে থাকা এএসআই এম এ জামির জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট