1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ডিএনসির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাহিদ ইসলাম , ব্যুরো প্রধান, রাজশাহী ।
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

বগুড়ায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলার ধুনট থানাধীন পূর্ব গুয়াডহরী গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি চৌকস দলঅভিযান পরিচালনা করে। অভিযানে চলাকালে আব্দুল বাছেদ নামের মাদক কারবারির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল বাছেদ জেলার ধনুট থানাধীন গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের মৃত খলিল শেখের ছেলে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারিরা কেউই ছাড় পাবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণের তথ্যের ভিত্তিতেই আমরা এসব অভিযানে সফল হচ্ছি।”

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধুনট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট