1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ৫ মামলার পলাতক আসামি সোহেল রানা গ্রেফতার

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ দীর্ঘদিনের চেষ্টায় ও র‌্যাবের সহযোগিতায় পাঁচটি মুলতবি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল রানা (৩০)-কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানা (৩০), পিতা—মোঃ আজাহার আলী, সাং—ছোট খাটামারী, থানা—ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রাম। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় দায়েরকৃত মোট পাঁচটি মামলার গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে—
দায়রা নং ৩৬/২০, জিআর নং ১৪৬/১৯ (নাগেশ্বরী);
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং ১১ (তারিখ: ০৯/০৬/২০২৪);
রংপুর কোতয়ালী থানার মামলা নং ৫৭ (তারিখ: ২২/০৪/২০২২);
জিআর নং ৩৩৯/২৩ (সিরাজগঞ্জ);
এবং জিআর নং ৬১/২০ (লালমনিরহাট)।
সবগুলো মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত সোহেল রানাসহ মোট চারজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট