1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরায় বিএনপির মহিলা সমাবেশে এমপি পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা ও কলারোয়া (১) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব রবিবার (২৯ ডিসেম্বর) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের মদনপুর, রামভদ্রপুর ও চন্দনপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় মহিলাদের নিয়ে বৈঠক করেন।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু হক, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান (মন্টু), যুবদল সভাপতি মো. আবু রায়হান, যুবদল সম্পাদক গাজী শফিউল আলম শফি এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৈঠকে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন এবং জনগণ যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় চন্দনপুর ইউনিয়নের মহিলারা ন’কাঠি ব্রিজ থেকে ভারতের সোনাই নদীর সঙ্গে একটি খাল খননের দাবি জানান। তারা বলেন, প্রতি বছর ন’কাঠি খলিলের বটতলা এলাকার আশপাশের হাজার হাজার বিঘা জমি বন্যার পানিতে তলিয়ে যায়, ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হন।
হাবিবুল ইসলাম হাবিব আশ্বাস দিয়ে বলেন, তিনি এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ বড় করে খাল খননের ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী দেশের দারিদ্র্য কমাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হবে এবং তালা-কলারোয়াকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট