1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে গ্রেফতার আওয়ামী লীগ কর্মী

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

সেলিম হোসেন,সাতক্ষীরা, কলারোয়া উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর নামে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই বিষয়টি প্রকাশ্যে এলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এতে অন্যান্য প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং হেভিওয়েট প্রার্থীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে।

খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর পরিচয়ে মনোনয়নপত্র জমা দেন ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মী। বিষয়টি জানাজানি হলে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকেই পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন,
“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট