1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ডিএনসির অভিযানে চোলাইমদসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: বগুড়ার আদমদিঘী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আদমদিঘী থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার পাড়ইল গ্রামের শ্রী নয়ন প্রামানিক (৪৫) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার বশিপুর গ্রামের নূর মোহাম্মদ (৬৪)।অভিযান পরিচালনা করেন ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন,“মাদক সমাজ ও যুবসমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার। আইনের প্রয়োগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।”ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”ডিএনসি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট