1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সোলায়মান ইসলাম (২৭) ও মোঃ আব্দুর রাজ্জাক (৫৭)। মোঃ সোলায়মান ইসলাম আন্ধারীঝাড় ইউনিয়নের বামুনের কুঠি (আন্ধারীঝাড়) ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার পিতা মৃত আছর উদ্দিন মন্ডল (কালু) এবং মাতা মোছা: সুফিয়া বেগম।

অন্যদিকে মোঃ আব্দুর রাজ্জাক (৫৭) শিলখুড়ী ইউনিয়নের শালজোড় গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ সম্পাদক ছিলেন। তার পিতা মৃত হযরত আলী এবং মাতা মোছা: রেজিয়া বেগম।

ভূরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হওয়ায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট