1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে আড়াই লক্ষাধিক টাকার মালামাল জব্দ

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সেলিম হোসেন,সাতক্ষীরা, কলারোয়া উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানি, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে ১০ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ ও ২০ বোতল কফ রিলিফ কফ সিরাপসহ আড়াই লক্ষাধিক টাকার শাড়ি ও বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
কালিয়ানি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৮/৪ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানি নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ৮০,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এ ছাড়া চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাঁদপুর নামক স্থান হতে ১২,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট