1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর নির্বাচনি সভায় মুখরিত চন্দনপুর

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

‎সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি

‎সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার সংলগ্ন চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়।

‎উক্ত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা ও কলারোয়া (১) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ীপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

‎চন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ আকতার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

‎জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিন।

‎তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূর করা হবে।

‎সুদ, ঘুষ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

‎সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকরভাবে পরিচালনার কথাও জানান তিনি।

‎তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখা হবে এবং দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সকল ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হবে।

‎কেউ দিশেহারা হবে না উল্লেখ করে তিনি বলেন, সকল নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী কাজ করবে।

‎তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানাসহ সকল প্রতিষ্ঠানে উন্নতমানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

‎শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ীপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট